নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে

এমপি আজাদের নেতৃত্বে আড়াইহাজারে আনন্দ র‌্যালি

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:০১, ১ সেপ্টেম্বর ২০২৬

এমপি আজাদের নেতৃত্বে আড়াইহাজারে আনন্দ র‌্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আড়াইহাজারে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে আয়োজিত এই র‌্যালিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

‎‎মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে আড়াইহাজার উপজেলা থেকে বিশাল এই আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণে পুরো আড়াইহাজার উপজেলা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে।

‎‎র‌্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা নানা স্লোগানে আড়াইহাজারের রাজপথ মুখরিত করে তোলেন। এ সময় তারা ‘আজকে এই দিনে জিয়া, তোমায় মনে পড়ে’ এবং ‘স্বাধীনতার ঘোষক জিয়া, লও লও লও সালাম’সহ বিভিন্ন স্লোগান দেন।

‎নেতাকর্মীদের উপস্থিতি ও ব্যাপক অংশগ্রহণের কারণে আয়োজকরা এটিকে আড়াইহাজারের ইতিহাসে বিএনপির অন্যতম বৃহৎ আনন্দ র‌্যালি হিসেবে উল্লেখ করেছেন।

‎‎এ সময় উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতিন, আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্য সচিব খোরশেদ আলম ভূঁইয়াসহ উপজেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন