শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৩:০৪, ১ সেপ্টেম্বর ২০২৬
বন্দরে আকিল আহম্মেদ (২৪) নামে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা।
মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) সকাল সাড়ে ৫টায় বন্দর থানার একরামপুর ইস্পাহানী আকিজ ফ্লাওয়ার মিলস লিমিটেড ফ্যাক্টরীর মেইন গেইট সংলগ্ন ওয়ালের পাশ থেকে ওই ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়।
আটককৃত ছিনতাইকারী আকিল আহম্মেদ বন্দর থানার একরামপুর আরছিম আবাসিক এলাকার জুবায়ের আহম্মেদ মিয়ার ছেলে। আটককৃত ছিনতাইকারীকে মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) দুপুরে যথাযথ নিয়মে আদালতে প্রেরণ করেছে পুলিশ।