নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

র‌্যাব-১১ অভিযানে বন্দরে ইয়াবাসহ গ্রেপ্তার ২

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:০৬, ১ সেপ্টেম্বর ২০২৬

র‌্যাব-১১ অভিযানে বন্দরে ইয়াবাসহ গ্রেপ্তার ২

বন্দরে ৬০৩০ পিছ ইয়াবাসহ কক্সবাজারের ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

গ্রেপ্তারকৃতরা হলো কক্সবাজার জেলার উখিয়া থানার কুতুপালং ক্যাম্প এলাকার মৃত মাহমুদুল্লাহ মিয়ার ছেলে মাদক কারবারি আঃ আব্দুল্লাহ (২০) ও একই জেলার একই থানার শিলেরচড়া এলাকার পেটেন আলীর মেয়ে সাবিনা আক্তার (১৯)।

এ ব্যাপারে র‌্যাব-১১  বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। গ্রেপ্তারকৃতদের  মঙ্গলবার (১ লা সেপ্টেম্বর)  দুপুরে উল্লেখিত মাদক মামলায় আদালতে প্রেরণ করে পুলিশ।

এর আগে গত সোমবার (৩১ আগস্ট) রাত ৯টা ৪০ মিনিটে বন্দর থানার মদনপুরস্থ  রাফি ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী মহাসড়কের উপরে অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবাসহ ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।  

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন