শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৩:০৮, ১ সেপ্টেম্বর ২০২৬
বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৩ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভূক্তরা হলো বন্দর থানার একরামপুর ইস্পাহানী এলাকার মৃত আলী হোসেন মিয়ার ছেলে আবুল কাশেম (৪৮) একই থানার কেওঢালা হিন্দুপাড়া এলাকার হযরত আলী মিয়ার ছেলে সামছুল হক (৩৫) ও একই থানার দড়িসোনাকান্দা এলাকার বশির মিয়ার ছেলে সাব্বির (২২)।
ধৃতদের মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) দুপুরে যথাযথ নিয়মে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত সোমবার (৩১ আগস্ট) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।