নারায়ণগঞ্জ  বুধবার   ১৪ অক্টোবর ২০২৬

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করতে হবে : এমপি কালাম

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:১৮, ১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২৩:১৮, ১ সেপ্টেম্বর ২০২৬

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করতে হবে : এমপি কালাম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বন্দরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১ লা সেপ্টেম্বর) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশনের ২৩ নং ওয়ার্ডের নবীগঞ্জ এলাকায় স্থানীয় এমপি আলহাজ্ব অ্যাডঃ আবুল কালাম এর উদ্যাগে  এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভার প্রধান অতিথি বক্তব্যে এমপি আলহাজ্ব অ্যাডঃ আবুল কালাম বলেন,আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।

এই গৌরবময় দিনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং দলের জন্য আত্মত্যাগকারী সকল নেতাকর্মীকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশের রাজনীতিতে বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলেন।

আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হোক দলের আদর্শ ও শৃঙ্খলা অক্ষুণ্ন রেখে জনগণের পাশে থাকা, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করা এবং একটি শান্তি, ন্যায় ও সমৃদ্ধির বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করা।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসী ও দলের সর্বস্তরের নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা জানাই। মহান আল্লাহ আমাদের সকলকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন। 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক  এডভোকেট সাখাওয়াত হোসেন খান এর সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য সচিব অ্যাড: আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপি নেতা আওলাদ হোসেন, বন্দর থানা বিএনপি সভাপতি আলহাজ্ব শাহেন শাহ আহাম্মেদ ,  সাধারণ সম্পাদক নাজমুল হক রানাসহ মহানগর বিএনপি ও বন্দর থানা বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ। 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন