নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে

মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের নিয়ে দোয়া মাহফিল ও খাবার বিতরণ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৮:২৫, ৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৮:২৫, ৩ সেপ্টেম্বর ২০২৬

মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের নিয়ে দোয়া মাহফিল ও খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী স্ট্রার্কটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল ইসলাম রাকিবের উদ্যোগে মাদ্রাসার এতিমখানার ছাত্রদের নিয়ে দোয়া মাহফিল ও  খাবার বিতরণ করা হয়েছে। 

‎‎বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাদ জোহর সিদ্ধিরগঞ্জস্থ গোদনাইল মসজিদে মোজাদ্দেদিয়া ওয়ালিউল্লাহি খানকায়ে মোজাদ্দেদিয়া সাইদিয়া আজুদিয়া হাফিজিয়া মাদ্রাসায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সার্বিক তত্ত্বাবধানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

‎‎এসময়ে দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির সাবেক চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়া এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।‎

‎এছাড়াও প্রয়াত মোস্তাফিজুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালিত হয়। দোয়া মাহফিল শেষে মাদ্রাসার এতিমখানার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

‎‎দোয়া মাহফিল পূর্বে বক্তারা বলেন, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের প্রয়াত পিতা মোস্তাফিজুর রহমানের নামে প্রতিষ্ঠিত মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ জেলার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের সহযোগিতা করে আসছে। একই সঙ্গে বিপদে-আপদে দলীয় নেতাকর্মীদের প্রতিও সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে ফাউন্ডেশনটি।

‎‎তারা আরও বলেন, ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এতিম শিক্ষার্থীদের নিয়ে দোয়া মাহফিল ও খাবার বিতরণের এই উদ্যোগ মানবিক ও সামাজিক দায়বদ্ধতার একটি অনন্য উদাহরণ।

‎‎বক্তারা উপস্থিত সবার কাছে এমপি নজরুল ইসলাম আজাদ ও তার পরিবারের জন্য দোয়া কামনা করে বলেন, তারা যেন ভবিষ্যতেও অসহায়, হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে পারেন।

‎‎নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড .আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু এবং মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমলসহ মহানগর যুবদলের নেতৃবৃন্দ।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন