শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ০০:১৬, ৪ সেপ্টেম্বর ২০২৬
সিদ্ধিরগঞ্জে মিজমিজি পাগলাবাড়ি ক্যানেলপাড় এলাকা থেকে তপন চন্দ্র শীল (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে স্থানীয় নাসির টাওয়ারের সামনে থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত তপন চট্টগ্রামের সীতাকুণ্ডের বাদল চন্দ্র শীলের ছেলে এবং সিদ্ধিরগঞ্জের মুজিববাগে ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে তপনের সঙ্গে স্ত্রী পপি রানীর বিবাহবিচ্ছেদ হয়। বুধবার রাতে সাবেক স্ত্রীর বাসায় গিয়ে ফের সংসার শুরুর প্রস্তাব দেন তপন। প্রস্তাবে সাড়া না পেয়ে ক্ষোভে নিজের শরীরে অতিরিক্ত ইনসুলিন পুশ করে বেরিয়ে যান তিনি। পরদিন সকালে ক্যানেলপাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সালেক আহমেদ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠান।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্ট প্রয়োজন। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্তাধীন রয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।