নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে কাভার্ড ভ্যান চাপায় বৃদ্ধ নিহত : চালক আটক

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৬:৫৬, ৪ সেপ্টেম্বর ২০২৬

রূপগঞ্জে কাভার্ড ভ্যান চাপায় বৃদ্ধ নিহত : চালক আটক

রূপগঞ্জে কাভার্ড ভ্যান চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এই ঘটনায় চালককে আটকসহ ট্রাক জব্দ করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার রূপসী বালুরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনির হোসেন (৬৫) আড়াইহাজার উপজেলার পুরিন্দা গ্রামের মৃত জরু মিয়ার ছেলে। রুপসি বালুরঘাটে তিনি ডেইলি লেবারের কাজ করতেন। আটক চালক ইয়াকুব হোসেন সোনারগাঁও উপজেলার বস্তুল এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রূপগঞ্জ উপজেলার রূপসি কাজী পাড়া এলাকা থেকে একটি কাভার্ড ভ্যান এসিআই এর একটি কারখানা থেকে ভুসি বোঝাই করে ঢাকার বাহিরে যাচ্ছিল।

পথিমধ্যে রূপসী বালুরঘাট এলাকায় পৌঁছালে সড়ক পারাপারের সময় মনির হোসেন নামক এক বৃদ্ধকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই বৃদ্ধ।

খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এ সময় চালক ইয়াকুব হোসেনকে আটকসহ কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।

রূপগঞ্জ থানার এসআই পার্থ জানান, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়। এ সময় চালককে আটকসহ কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন