শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৭:১৯, ৪ সেপ্টেম্বর ২০২৬
বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৩ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলো- বন্দর উপজেলার কুশিয়ারা বড় মসজিদ সংলগ্ন এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে লিয়াকত আলী ওরফে রোকাত (৪৬) একই উপজেলার আলীনগর এলাকার মৃত গিয়াস উদ্দিন মিয়ার ছেলে রবিউল আউয়াল ও বন্দর থানার মদনগঞ্জ এলসি রোড এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে সুলতান মাহমুদ তুহিন (৫০)।
গ্রেপ্তারদের শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।