নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে সাড়ে ৯ কেঁজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৭:২৬, ৪ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে সাড়ে ৯ কেঁজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

বন্দরে সাড়ে ৯ কেঁজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো সুদূর চট্রগ্রাম জেলার হাটহাজারি থানার আমান বাজারস্থ মঞ্জু পার্কিং এর পিছনে বাবু জমিদারের বাড়ীর ভাড়াটিয়া মৃত নুরুল ইসলামের ছেলে এরশাদ (৪০) ও একই জেলার লোহাগড়া থানার পশ্চিম আমিরাবাদ মাষ্টারপাড়া এলাকার আলতাব মিয়ার ছেলে মোজাম্মেল হক (২৯)। 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর পৌনে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার মদনপুরস্থ রাফি ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রাম টু ঢাকাগামী মহাসড়কের উপরে অভিযান চালিয়ে ওই  গাঁজাসহ এদেরকে গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাব জানায়. এ ঘটনায় র‌্যাব-১১ বাদী হয়ে গ্রেপ্তারকৃত ২ মাদক কারবারিকে আসামি করে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।  

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন