শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৮:৪৫, ৪ সেপ্টেম্বর ২০২৬
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় ৪নং বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাদ আছর সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ডের বাগান বাড়ি এলাকায় এই মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: আনোয়ার হোসেনের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের সভাপতি টি এইচ তোফা। এছাড়াও অনুষ্ঠানে বিএনপির সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দোয়া মোনাজাতে হাসপাতালে চিকিৎসাধীন এমপি আজহারুল ইসলাম মান্নানের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
একই সাথে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও কোকো রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।