শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:০৫, ৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২০:০৬, ৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ জাতীয়তবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকবর হোসেনের নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জের বাগমারাস্থ ৩নং ওয়ার্ড বিএনপির ও অঙ্গসংগঠনের অস্থায়ী কার্যালয় থেকে আনন্দ র্যালিটি শুরু হয়ে সানারপাড়, নিমাইকাশারী, মাদানী নগর হয়ে পূনরায় বাগমারাস্থ অস্থায়ী কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, ৩নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি কাজী শাকিল, ইউসুফ মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক সুজন মিয়া, সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ মাসুদ, ছাত্র-বিষয়ক সম্পাদক মোঃ ফেরদৌস হোসেন, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, সদস্য আজাদ হোসেন, ৩নং ওয়ার্ড শ্রমিকদলের সহ-সভাপতি সুমন মিয়া, ফাহিম, ইমন, তামিম, জাবেদ, বাঁধন, রোহান, ফরহাদ, রনি সহ বিএনপির ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।