শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৩:৩৩, ৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০০:০৯, ৫ সেপ্টেম্বর ২০২৬
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৪ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌছে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে এর আগেই আগুনে একটি কম্পিউটার, একটি প্রিন্টার, একটি ল্যাপটপ, দুইটি এসি, সিসিটিভি মনিটর, সেক্রেটারি টেবিল, সিলিং ও ইলেকট্রিক আসবাবপত্র পুড়ে ছাই হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
জানাগেছে, শনিবার আনুমানিক রাত নয়টার দিকে হঠাৎ ইউএনও অফিস থেকে একটি বিকট শব্দ শুনা য়ায়। এরপরপরই বাহির থেকে দেখা যায় অফিস কক্ষে আগুন জ্বলছে। সাথে সাথে ইউএনওকে বিষয়টি জানালে তিনি ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এরআগেই একটি কম্পিউটার, একটি প্রিন্টার, একটি ল্যাপটপ, দুইটি এসি, সিসিটিভি মনিটর, সেক্রেটারি টেবিল, সিলিং ও ইলেকট্রিক আসবাবপত্র পুড়ে যায়।
এবিষয়ে ফায়ার সার্ভিস উপপরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল আরেফিন জানায়, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান এখনো বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে বলা যাবে।