নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

ডেঙ্গু রোগ প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে সকলকে সচেতন হতে হবে : ডিসি রায়হান

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৮:৫১, ৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৫২, ৫ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু রোগ প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে সকলকে সচেতন হতে হবে : ডিসি রায়হান

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও সমন্বিত পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। পরিবেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা প্রত্যেকটি মানুষের নৈতিক দায়িত্ব।

এ দায়িত্ববোধ থেকেই আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। আমরা সকলে মিলে এক সাথে কাজ করলে পরিবেশকে সুন্দর রাখাসহ ডেঙ্গুসহ মশাবাহিত রোগ থেকে বাঁচতে পারবো। তাই এ কাজে সকলকে সচেতনতা বৃদ্ধি করতে হবে।

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ, জলাবদ্ধতা নিরসন এবং পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার লক্ষ্যে পরিচ্ছন্ন অভিযানে তিনি এসব কথা বলেন। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলায় এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

এ সময় সরকারি দপ্তর থেকে প্রতিটি প্রতিষ্ঠানে সচেতনতামূলক আলোচনা, পোস্টারিং ও আশপাশের এলাকায় জমে থাকা পানি নিষ্কাশন ও ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খান, সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিনসহ উপজেলা প্রশাসনিক কর্মচারী, কর্মকর্তা ও অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ডিসি রায়হান কবির আরও বলেন, ডেঙ্গু দমনে শুধু সিটি কর্পোরেশন বা উপজেলা প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। জনগণকে নিজ ঘর-বাড়ি ও আশপাশ পরিস্কার রাখতে হবে। কোথাও যেন ৩ দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। আমরা এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নিয়মিত মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন জানান, অভিযানের মূল উদ্দেশ্য সকলের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। এছাড়াও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব নিয়ে সকলকে উদ্বুদ্ধ করা। পরিচ্ছন্নতা কার্যক্রমটি ধারাবাহিকভাবে চলবে। প্রতিটি দপ্তর থেকে শুরু করে প্রতিটি লোকালয়ে এ পরিচ্ছন্নতার আওতায় আনা হবে।

প্রসঙ্গত, ডেঙ্গুর প্রকোপ কমাতে সরকারের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশে প্রতি শনিবার একযোগে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন