নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি সাদ গ্রেপ্তার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:৪৭, ৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৫৩, ৫ সেপ্টেম্বর ২০২৬

রূপগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি সাদ গ্রেপ্তার

রূপগঞ্জ উপজেলায় কায়েতপাড়া ইউনিয়নের পশ্চিমগাঁও এলাকায় ১৪ বছরের এক মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ফুসলিয়ে নিয়ে নির্যাতন ও ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি অমিমুল হাসান সাদকে (১৯) গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

গ্রেপ্তারকৃত অমিমুল হাসান সাদ রূপগঞ্জ থানার কায়েতপাড়া ইউনিয়নের পশ্চিমগাঁও এলাকার হাবিবুর রহমানের ছেলে।

শনিবার (৫ আগষ্ট) দুপুরে র‌্যাব-১১’র অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এফরান খান বিষয়টি নিশ্চিত করেন। এরআগে রাতে র‌্যাব-১১ ও রূপগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে কায়েতপাড়া ইউনিয়নের পশ্চিমগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।  

র‌্যাব জানায়,, গত ৩ সেপ্টেম্বর বিকেলে ওই মানসিক প্রতিবন্ধী কিশোরী নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে আসামি সাদ তাকে ফুসলিয়ে তার বাড়ির ৪ তলার একটি নির্মাণাধীন কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

ভিকটিম বাধা দিলে তাকে ইট দিয়ে আঘাত করে মারাত্মক জখম করা হয়, এতে তার কয়েকটি দাঁত ভেঙে যায়। নির্যাতন শেষে রাস্তায় ফেলে পালিয়ে গেলে স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করলে র‌্যাব-১১ অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন