নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ‘দ্য প্যালেস’ রেস্টুরেন্টকে জরিমানা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:০৬, ৬ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ‘দ্য প্যালেস’ রেস্টুরেন্টকে জরিমানা

সিদ্ধিরগঞ্জে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই রেস্টুরেন্ট পরিচালনার অভিযোগে ‘দ্য প্যালেস’ নামে একটি চাইনিজ রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার   চিটাগাং রোডের আহসানউল্লাহ মার্কেটের তৃতীয় তলায় এ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হোটেল-রেস্টুরেন্ট পরিচালনার জন্য জেলা প্রশাসনের কার্যালয় থেকে প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়নি। অভিযানের সময় বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নজরে আসে। পরে নিরাপদ খাদ্য আইন, ২০০৯-এর বিধান লঙ্ঘনের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউশন কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার খাদ্য নিরাপত্তা পরিদর্শক মো. শাহজাহান।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন