শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৭:৪৫, ৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৭:৪৬, ৭ সেপ্টেম্বর ২০২৬
রূপগঞ্জে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের অভিভাবক ও শিক্ষাথীদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার পুর্বাচলের জলসিড়ি আবাসনে অবস্থিত আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে এ স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে জলসিড়ি আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন, গাইনি ও শিশু রোগসহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে এ চিকিৎসা প্রদান করেন।
জানা যায়, দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা, বিভিন্ন রোগের পরীক্ষা ও ওষুধ বিতরণ করা হয়। এসময় অভিভাবক ও শিক্ষার্থীরা চিকিৎসা সেবা পেয়ে খুশি হয়।
ক্যাম্পে মেডিসিন, গাইনি ও শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে রোগী দেখছেন এবং দিচ্ছেন প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ। ক্যাম্পে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য রয়েছে বিভিন্ন রোগের চিকিৎসা ও বিশেষজ্ঞ পরামর্শ। মেডিসিন বিশেষজ্ঞ, গাইনি বিশেষজ্ঞ এবং শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা সরাসরি রোগীদের দেখছেন।
একই সঙ্গে নারীদের স্বাস্থ্য সমস্যা, শিশুদের বিভিন্ন রোগ এবং সাধারণ স্বাস্থ্য সমস্যার বিষয়ে দেওয়া হচ্ছে চিকিৎসা পরামর্শ। ফলে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও পাচ্ছেন প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা।
আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে: কর্ণেল মুহম্মদ ফেরদৌস হাসান টিটু, পিবিজিএম (অব:) বলেন, চিকিৎসা সেবা মানুষের একটি মৌলিক অধিকার।
মানুষের খাদ্য, বস্ত্র ও বাসস্থানের মতো চিকিৎসা সেবাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের দেশের অনেক অঞ্চলে, বিশেষ করে নিম্নআয়ের মানুষের জন্য ভালো চিকিৎসাসেবা পাওয়া এখনো অনেক কঠিন।
তিনি বলেন, আমরা চাই, শিক্ষার্থী ও অভিভাবকরা যেন একই ছাদের নিচে বিভিন্ন ধরনের বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পান। এখানে মেডিসিন, গাইনি এবং শিশু রোগসহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ দেওয়া হচ্ছে।