নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

ফতুল্লায় ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:৫৯, ৭ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ফতুল্লায় ৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মো. রিপন কাজী (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।   গ্রেপ্তারকৃত রিপন কাজী দাপা ইদ্রাকপুর এলাকার মৃত মতলব কাজীর ছেলে।

গ্রেপ্তারের পর রিপন কাজীর পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পুলিশ আরও জানায়, এএসআই (নিঃ) আব্দুল হামিদ খাঁনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে ফতুল্লা থানাধীন দাপা ইদ্রাকপুর এলাকার রিপন কাজীর বাড়ির সামনে বালুর মাঠে অভিযান চালানো হয়। এ সময় রিপন কাজীকে আটক করে তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এছাড়াও মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন