নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

না’গঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জাহাঙ্গীর হোসেন

প্রকাশ: ১৯:১০, ৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২৩:৩২, ৯ সেপ্টেম্বর ২০২৬

না’গঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

২০২৬-২৭ অর্থ বছরে ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি বাণিজ্যিক ও রপ্তানিযোগ্য ফসল উৎপাদন বিষয়ক কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সদর উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্েেরর সভাকক্ষে দিনব্যাপি এই কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক আ.জা.মু. আহসান শহীদ সরকার। জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা আশরাফ উজ্জামান, অতিরিক্ত উপ পরিচালক (উদ্ভিদ সংরক্ষন) মোহাম্মদ জহিরুল হক, সদর  উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা হাসনাত ও অতিরিক্ত কৃষি অফিসার, মোছা. রুপালি খাতুন  প্রশিক্ষণের কোর্স কর্ডিনেটর এর দায়িত্ব পালন করেন  কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শান্তা ইসলাম নওরীন।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন