শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:২৩, ৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:৪০, ৮ সেপ্টেম্বর ২০২৬
সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় হকার উচ্ছেদ, পূর্ণবাসণের নামে জায়গা বণ্টন নাটক ও বিএনপি নেতাদের চাঁদাবাজির ভাগভাটোয়া নিয়ে এক অপরকে অভিযুক্ত করে মহড়া পাল্টাপাল্টি মহড়া অসাধচরণে বিপাকে পড়েছে সাধারণ হকাররা।
এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে জীবনজীবিকার টানে “ভাত দে, নাইতো বিষ দে” স্লোগান দিয়ে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় সড়ক অবরোধ করে হকাররা। তাদের দাবি বিএনপি নেতাদের অনৈতকতায় তারা পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন। সমাজে বেঁচে থাকাটাই দায় হয়ে পড়েছে।
এদিকে বিএনপি নেতাদের প্রকাশ্যে মুখোমুখী লড়াইয়ের সাথে সাথে নতুন করে হকারদের আন্দোলন যোগ হওয়ায় সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় চরম উত্তেজনা বিরাজসহ চতুর্মূখী সংঘর্ষের আশংকা বিরাজ করছে।
জানা গেছে, সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলের জন্য সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় নাসিক প্রশাসক সাখাওয়াত উচ্ছেদ অভিযান চালায়। এরপর থেকে ওই হকারদের পূণর্বাসনের জন্য মাঠে নামেন বিএনপি নেতা এম এ হালিম জুয়েল, মনিরুল ইসলাম রবি, সালাউদ্দিন ও যুবদল নেতা শহিদুল।
ডিএনডি খালপাড়ে নাসিকের শত কোটি টোকার সৌন্দর্যবর্ধন প্রকল্প ও গাছ কর্তন করে হকারদের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে সেখানে প্রকাশ্যে মেপে মেপে ফুট হিসেবে জায়গা মেপে দিচ্ছে ওই গুণধর নেতারা। এ নিয়ে বিভিন্ন ভিডিও সামাজিক যোগযোগ মাধ্যমে ভাইরাল হয়ে উঠে।
অপরদিক বিএনপি নেতারা একে অপরকে চাঁদা হাতিয়ে নেয়ার অভিযোগ তুলে প্রকাশ্যে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ছে। এতে ওই এলাকার আইনশৃংখলা বিঘ্ন ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতংক চলছে।
স্থানীয়দের অভিযোগ, ওই বিএনপি নেতাদের প্রত্যেকের বিরুদ্ধে চাঁদাবাজি, দখল বানিজ্যসহ নানা অভিযোগ রয়েছে। এরা প্রত্যেকেই নিজের আধিপত্য নিয়ে প্রতিযোগীতায় নামায় বিপাকে পড়েছে হকার ও সাধারণ মানুষ। এরই প্রতিবাদে উপায়ন্তর না পেয়ে আজ হকররা আন্দোলনে নেমেছে “ভাত দে, নাইতো বিষ দে” স্লোগান নিয়ে।
হকারদের দাবি তারা পরিবার পরিজন নিয়ে ভালোভাবে বেঁচে থাকতে চায়। তারা ওই অসাধু বিএনপি নেতাদের রাহুর গ্রাস থেকে রক্ষা পেতে দলের উর্ধ্বতন নেতৃবৃন্দ ও নাসিক প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।
এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে বিএনপি নেতারা পুনরায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে সমাস্যা সমাধানের প্রতিশ্রুতি দিলে হকাররা সড়ক ছেড়ে দেয়।
তবে উচ্ছেদ ও পুনর্বাসন নিয়ে উভয় পক্ষের মধ্যে চলমান এই অসন্তোষের কারণে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় থমথমে অবস্থা ও থমথমে উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।
এ বিষয়ের সার্বিক পরিস্থিতি ও আইনশৃংখলা নিয়ে কথা বলতে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হকের মোবাইলে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেন নি।