শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:২১, ৮ সেপ্টেম্বর ২০২৬
বন্দরে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোসা. লাকী (৩০) নামে এক নারী মাদত কারবারিকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। গ্রেপ্তার লাকী চাঁনপুর এলাকার মৃত আবুল কালামের মেয়ে এবং সফিউল্লাহর স্ত্রী।
পুলিশ জানায়, এসআই (নিঃ) সাইউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে মদনপুর ইউনিয়নে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় চাঁনপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে মোসা. লাকীর নিজ শয়নকক্ষ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।