নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

ফতুল্লায় ১৫৬ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৭:৩৯, ৯ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় ১৫৬ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান চালিয়ে ১৫৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলো- মো. ইমন হোসেন (২৪), মো. আজমীর হোসেন (২৮) ও মো. মিরাজ (২২)।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম। এরআগে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ফতুল্লা থানাধীন দাপা ইদ্রাকপুর এলাকায় জনৈক বোরহান হাজীর বাড়ির সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) নন্দন চন্দ্র সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় ১৫৬ পিস ওই তিনি মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার তিনজনের পিসিপিআর যাচাই করে তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন