শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৭:৫০, ৯ সেপ্টেম্বর ২০২৬
সোনারগাঁয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রুপা বেগম (২১) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত রুপা উেপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের রায়পুর উলুকান্দী গ্রামের আবুল কালামের মেয়ে এবং আল আমিনের স্ত্রী।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁও থানা পুলিশ। এরআগে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উলুকান্দী গ্রামে মোস্তফা নামের এক ব্যক্তির বসতঘরে অভিযান চালিয়ে তাকে ওই ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।