শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:৫৬, ১০ সেপ্টেম্বর ২০২৬
আবহমান ঐতিহ্য ও উৎসবমুখর পরিবেশে সিদ্ধিরগঞ্জ পুল সিটি বাজারের অস্থায়ী কাঁচাবাজারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ আসর মিলাদ ও বিশেষ দোয়ার মাধ্যমে ব্যবসায়ী মহলের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এই বাজারের কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে আয়োজিত মোনাজাত পরিচালনা করেন সিদ্ধিরগঞ্জপুর কবরস্থান মাদ্রাসার সম্মানীয় প্রিন্সিপাল মাওলানা ইমরান হোসেন কাসেমী। দোয়ায় এলাকার ব্যবসায়িক উন্নতি, সর্বসাধারণের কল্যাণ এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করা হয়।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলের সার্বিক আয়োজনে ছিলেন মো. আবুল হোসেন, মাসুদ, বাঙালি, আফজাল হোসেন ও ইমরান। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। নতুন এই কাঁচাবাজার চালুর ফলে স্থানীয় বাসিন্দাদের নিত্যপ্রয়োজনীয় কেনাকাটায় দারুণ সুবিধা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।