শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:৫০, ১১ সেপ্টেম্বর ২০২৬
রূপগঞ্জ উপজেলার রুপসি এলাকায় সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দোস্তগীর গাজীর দখলে থাকা উদ্ধার করে সেখানে জামিয়া মনিরুদ্দীন বেপারী কওমি মাদ্রাসার ভবন নির্মাণের লক্ষে ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বেলা ১১ টায় সিনিয়র আইনজীবী এডভোকেট তৈমুর আলম খন্দকার এ ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন। এ সময় এলাকায় মুসুল্লিয়ানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনপূর্বক আলোচনা সভায় সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন, আজকে যারা রক্ষক ছিল তারা এই ভক্ষক হয়ে দাঁড়িয়েছে। যে যেখান দিয়ে পেরেছে সাধারণ মানুষকে ঠকিয়েছে। আজকের প্রতিটি এলাকায় প্রতিরোধ গড়ে তুলছে সাধারণ মানুষ।