নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে নারী মাদক কারবারি ও শেল্টারদাতাদের বিরুদ্ধে থানায় অভিযোগ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:০১, ১১ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে নারী মাদক কারবারি ও শেল্টারদাতাদের বিরুদ্ধে থানায় অভিযোগ

বন্দরে নারী মাদক কারবারি ও শেল্টারদাতাদের অনৈতিক কর্মকান্ডের  বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এ ঘটনায় নাহিদ মিয়া বাদী হয়ে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে  একই পরিবারের ৩ জনসহ ৫ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি।

অভিযুক্তরা হলো বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের নরর্পদী এলাকার  মজিবুর মিয়া, তার স্ত্রী পারুল বেগম,মেয়ে  আয়েশা একই এলাকার মৃত আলীনূর মিয়ার মেয়ে মায়ানূর ও ছেলে রাসেল।

জানা গেছে, বিবাদীগণ একই এলাকার বাসিন্দা।  বিবাদীগন দীর্ঘ দিন ধরে উল্লেখিত এলাকায় অবাধে মাদক ব্যবসার পাশাপাশি অসামাজিক কাজ করে আসছিল। এর ধারাবাহিকতা গত সোমবার (৭ সেপ্টেম্বর) মাদক সেবনসহ অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার সময় স্থানীয় এলাকাবাসী তাদেরকে আটক করে। 

এ ঘটনায়  বিবাদীগণ ক্ষিপ্ত হয়ে  এলাকাবাসীর সাথে হাতাহাতি এবং মারমুখী আচরণ করে। ঐ সময় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে বিবাদীগণকে এলাকা থেকে বিতারিত করে।

এ ঘটনায় অভিযুক্ত  ১নং বিবাদী পারুল বেগম ক্ষিপ্ত হয়ে অভিযোগের বাদী বিরুদ্ধে জমি সংক্রান্ত  বিরোধ দেখিয়ে সংশ্লিষ্ট থানায়   মিথ্যা অভিযোগ দায়ের করে। বিবাদীগণদের অসামাজিক কাজের এবং মাদকদব্য সেবন করার ভিডিও এবং স্থির চিত্র প্রমান স্বরুপ অভিযোগের বাদীর কাছে সংরক্ষিত রয়েছে।

থানায় লিখিত অভিযোগের প্রেক্ষিতে উল্লেখিত এলাকায় সরজমিনে আসলে স্থানীয়রা আরো জানান, পারুল বেগম ক্ষমতা দেখিয়ে জোরপূর্বক মাদক বিক্রি করে আসছে।  এবং তাহার মেয়ে মাদক সেবন করে। এখানে বহিরাগত অনেক পুরুষ আসা-যাওয়া করে এবং মাদক সেবন করে। আমরা কিছু বললে ক্ষিপ্ত হয়ে উঠে।

এ ব্যাপারে অভিযুক্ত  পারুল বেগমের মেয়ে আয়েশা জানান, আমার মা এখানে থাকে না। দুই একদিন পর পর এখানে আসেন। আমার কিছুটা বদ অভ্যাস আছে। কিন্তু আমি কোন মাদক ব্যবসার সাথে জড়িত নই। 

তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষাসহ উল্লেখিত এলাকার সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে অভিযোগের বাদীসহ স্থানীয় এলাকাবাসী।  

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন