নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:১৩, ১১ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

বন্দরে ১০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

ধৃতরা হলো বন্দর উপজেলার কলাগাছিয়া এলাকার বছির আহমেদ মিয়ার ছেলে সজল (২৬) ও একই এলাকার আলমগীর মোল্লা ছেলে আশরাফুল ইসলাম (২২)। 

ব্যাপারে ডিবি পুলিশ বাদী হয়ে  বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। ধৃতকে উল্লেখিত মামলায় শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে যথাযথ নিয়মে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায়  বন্দর থানার  বুরুন্দীস্থ কবরস্থান মাঠ সংলগ্ন ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

থানা পুলিশ জানিয়েছে, ধৃতরা দীর্ঘ দিন ধরে বুরুন্দী এলাকায় অবাধে ইয়াবা বিক্রি করে আসছিল।  

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন