নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

এমপি মান্নানের সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জে শ্রমিক ইউনিয়নের দোয়া

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:৪৬, ১২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৪৬, ১২ সেপ্টেম্বর ২০২৬

এমপি মান্নানের সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জে শ্রমিক ইউনিয়নের দোয়া

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আজহারুল ইসলাম মান্নান-এর রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় সিদ্ধিরগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বাদ আছর বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক কভার্ড ভ্যান ও মিনি ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং বি-১৬৬৫) সিদ্ধিরগঞ্জ সাইলো শাখা কমিটির উদ্যোগে এই দোয়ার আয়োজন করা হয়।

মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক কভার্ড ভ্যান ও মিনি ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং বি-১৬৬৫) সিদ্ধিরগঞ্জ সাইলো শাখার কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম রিপন, কার্যকরী সভাপতি মো: রফিকুল ইসলাম, সহ-সভাপতি আফজাল হোসেন, সম্পাদক  শাহ আলম (হিরা), যুগ্ম সম্পাদক রুবেল, সহ- সম্পাদক হাসান আলী, সহ-সাংগঠনিক আবুল কালাম, অর্থ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান লিপু, দপ্তর সম্পাদক মো: লিটন হোসেন, প্রচার সম্পাদক মো: দেলোয়ার হোসেন, সমাজকল্যাণ সম্পাদক মো: বাচ্চু মিয়া।

এছাড়াও কার্যকরী সদস্য মোহাম্মদ ফিরোজ আহমেদ, মোহাম্মদ সুমন, মোহাম্মদ আব্দুল কুদ্দুস, মোহাম্মদ ফালান, মোহাম্মদ সাইদুল ইসলাম, মোহাম্মদ সেলিম ও জাফর আহমেদ’সহ চালক ও হেলপার শ্রমিকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মাহফিলে অংশ নেন।

দোয়া অনুষ্ঠানে সংসদ সদস্য আলহাজ্ব আজহারুল ইসলাম মান্নানের দ্রুত সুস্থতা ও কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। এবং সংগঠনের নিহত শ্রমিকদের আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন