শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:২২, ১২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:২৯, ১২ সেপ্টেম্বর ২০২৬
সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারী সন্দেহে এক অজ্ঞাত যুবককে (৩৮) গণপিটুনি দিয়ে পা ভেঙে দিয়েছে স্থানীয় জনতা।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জালকুঁড়ি এলাকার যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে সাইনবোর্ড-চাষাড়া সংযোগ সড়কে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ওই যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখলে স্থানীয়দের সন্দেহ হয়। একপর্যায়ে উত্তপ্ত জনতা তাকে আটক করে গণপিটুনি দেয়।
এতে তার একটি পা ভেঙে যায়। পরে খবর পেয়ে স্থানীয়দের মধ্য থেকেই কয়েকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকায় পাঠান।