শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:৩৭, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতি কালে সংঘবদ্ধ ডাকাতের গুলিতে তমিজ উদ্দিন (৬৫) নামে এক ব্যবসায়ী আহত হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর বেলা ব্যবসায়ী তমিজ উদ্দিন তার বাড়ির গেইটের সামনে এক অজ্ঞাত যুবককে দাঁড়িয়ে থাকতে দেখেন। পরে তিনি ওই যুবককে ডাকাত দলের সদস্য সন্দেহে জিজ্ঞাসা করতে এগিয়ে গেলে বাড়ির পাশে লুকিয়ে থাকা ৭/৮ সদস্যের সংঘবদ্ধ একটি ডাকাতদল অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে তাকে উপর্যপুরি মারধর করে।
একপর্যায়ে ব্যবসায়ী তমিজ উদ্দিনের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ডাকতরা তাঁর পায়ে গুলি করে সাদা রঙের অজ্ঞাত মাইক্রোবাসে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তমিজউদ্দিনকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করে।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে ।