নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ ২৪ জন গ্রেপ্তার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:৫০, ১৩ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ ২৪ জন গ্রেপ্তার

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট, ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রশস্ত্রসহ মোট ২৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছ।

থানা পুলিশ সুত্রে জানা যায়, শনিবার (১২ সেপ্টেম্বর) দিনগত রাতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের  সার্বিক দিকনির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি)  আব্দুল বারিকের নেতৃত্বে পুলিশ ফোর্সের একটি চৌকস দল এই দিনব্যাপী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ১২৫ পিস ইয়াবাসহ ৩ জন মাদক কারবারি,মোঃ নাইম, রুমা আক্তার (৩৫) ও সুরবানুকে গ্রেপ্তার করা হয়। একই সাথে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার হন কুমিল্লা জেলার চান্দিনা থানার বাসিন্দা মোঃ মিজানুর রহমান।

এছাড়া পরোয়ানাভুক্ত ৪ জন আসামি (হারিজ মিয়া ওরফে হারিজ, মোঃ শাহাবুদ্দিন, ইউসুফ ভুইয়া ও কমল চন্দ্র ঘোষ), নিয়মিত মামলার ২ জন আসামি সামসুল হক ও মোঃ মোনাইম হক সুমন এবং এলাকার বিভিন্ন স্থান থেকে ১৪ জন মাদকসেবীকে (মোঃ ছাদেক আলী, মোঃ দেলোয়ার হোসেন ডিকে, মোঃ আলমগীর হোসেন নয়ন, মোঃ সবুজ মিয়া, জিয়াউর, আঃ বাতেন, মোঃ আসিফ, মোঃ রেদওয়ান, সওকত মিয়া, ইব্রাহিম খলিল, মাসুদ, কামাল হোসেন, মোঃ মোনাইম হক সুজন ও সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক জানান, গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং এলাকায় মাদকসহ সব ধরণের অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের এ ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন