নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে ৮০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন  

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:০২, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:০৫, ১৩ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে ৮০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন  

বন্দরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। রোববার (১৩ সেপ্টেম্বর)  বন্দর থানার  ২৭ নং ওয়ার্ড বন্দরের হরিপুর ও কুতুবপুর এলাকার ৫টি স্পটে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত  ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে প্রায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে অবৈধভাবে স্থাপন করা ৮০০ আবাসিক গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি, ২ ইঞ্চি ব্যাসের মূল বিতরণ লাইনের সংযোগ উৎসস্থল থেকে বন্ধ করা হয়।  এ সময় গ্রাহকদের কাছ থেকে ৯২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রেজার নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।  তিতাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিপুল সংখ্যক পুলিশ  অভিযানকালে উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন