শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:৩৭, ১৪ সেপ্টেম্বর ২০২৬
রূপগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে র্যালি, লিফলেট বিতরণ, মশার প্রজনন স্থল ধ্বংস ও মশা নিধনের ওষুধ স্প্রে করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে এফএনএফ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে উপজেলার কাঞ্চন বাজার এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন এফএনএফ ওয়েলফেয়ার সোসাইটির প্রধান উপদেষ্টা মফিকুল ইসলাম খাঁন, সভাপতি আমিনুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক রিয়াজ হোসেন, সদস্য মনিরুল ইসলাম (সাইদুর), মাসুদ চৌধুরী, এইচ এম হালিম, সজিব, মামুন, রাখাল, মস্তফা মোল্লা সহ আরও অনেকে।
সভায় বক্তারা বলেন, ‘ডেঙ্গু থেকে বাঁচতে হলে’ মশার প্রজনন স্থল ধ্বংস করা, মশা নিধনের ওষুধ স্প্রে করা, ঘুমানোর আগে মশারী টানিয়ে কিংবা কয়েল ব্যবহার করা, হাত-পা ঢেকে থাকে এমন জামা পরিধান করতে হবে। আর ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গেলে দ্রুত চিকিৎসা সেবা নেয়ার পরামর্শ দেন বক্তারা।