নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে ৪ অটো চোরকে আটক করে পুলিশে সোর্পদ করল জনতা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:৪৫, ১৫ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে ৪ অটো চোরকে আটক করে পুলিশে সোর্পদ করল জনতা

বন্দরে অটোরিক্সা চুরি মামলায়  ৪ চোরকে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা। আটককৃতরা হলো নারায়ণগঞ্জ সদর মডেল থানার শহীদ নগর এলাকার রতন মিয়ার ছেলে রাকিব ওরফে রকি (২৮) বন্দর থানার বিএম স্কুল সংলগ্ন এলাকার চিনু চন্দ্র দাসের ছেলে লোকনাথ দাস (৩০) একই থানার আমিন আবাসিক এলাকার সাদেক মাতাব্বরের ছেলে হেলাল উদ্দিন (২৫) ও একই এলাকার দাদন বেপারী ছেলে রুবেল (৩০)।

আটককৃত ৪ চোরকে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর)  দুপুরে বন্দর থানায় দায়েরকৃত অটোরিক্সা চুরি মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত সোমবার (১৪ সেপ্টেম্বর)  রাতে বন্দর থানার ফরাজিকান্দা ও রুপালী আবাসিক এলাকা থেকে স্থানীয় জনতা এদেরকে আটক করে পুলিশে সোর্পদ করে।  

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন