নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ১৬ মাদকসেবীর কারাদণ্ড

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৩৪, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ১৬ মাদকসেবীর কারাদণ্ড

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে আটক ১৬ মাদকসেবীকে সামারি ট্রায়ালের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে সুমিলপাড়া ও নিমাইকাশারী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন মো. বাদশা (২২), মো. নবী হোসেন (২৬), আবু সালেহ বাধন (২৪), মো. নবী (৩৬), রিপন (৪২), মো. শাহিন (৪০), মোতাহার (৪২), মো. আমির হোসেন (৩০), মো. মিলন (২৯), মো. মাসুদ (২৮), জাহাঙ্গীর আলম (২২), জাহিদুল ইসলাম (৩০), মিন্টু (৩৫), টিপু (৩২), মো. রফিক (২৯) ও শ্যামল সরকার (৪৭)।

আটকদের মধ্যে দুজনকে ৩০ দিন, দুজনকে ২৫ দিন, আটজনকে ২০ দিন এবং চারজনকে ১০ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। চারজনকে ৫০০ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে অভিযান ও সামারি ট্রায়াল অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন