শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৩:২৩, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সিদ্ধিরগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে আদমজী নতুন রাস্তা এলাকায় রাস্তা পারাপারের সময় একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৫-৩৭৫১) এর নিচে পড়ে যান। এ
তে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় তার শরীরের বিভিন্ন অংশ থেতলে যায়।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই অলিউল্লাহর নেতৃত্বে পুলিশ এবং র্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাক ও এর চালক মনিরুজ্জামান (৪৫) কে আটক করে থানায় নিয়ে যান। এ ঘটনায় নিহত নারীর তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা যায়নি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।