শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৩:২৫, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২৩:৩৬, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ফতুল্লার পাগলা এলাকায় বিআইডব্লিউটিএর জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা দোকান ও জাতীয়তাবাদী শ্রমিক দলের কার্যালয়সহ ২০ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিআইডব্লিউটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহের নীগার তনুর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তনু জানান, সড়কের পাশে নদীর সীমানায় অবৈধভাবে কাঁচা-পাকা দোকান নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছে কিছু লোক। অভিযানে প্রায় বিশটি অবৈধ স্থাপনা কর্মী ও ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। তিনি বলেন, দখলদারদের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন- বিআইডব্লিউটিএ ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক মোবারক হোসেন মজুমদার, উপপরিচালক এহতেশামুল পারভেজসহ অন্য কর্মকর্তারা।