নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

মাদক, বাল্যবিবাহ সমাজকে বসবাসের অযোগ্য করে তুলছে : ইন্সপেক্টর নূরুল ইসলাম

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:৩৪, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২৩:৩৫, ১৫ সেপ্টেম্বর ২০২৬

মাদক, বাল্যবিবাহ সমাজকে বসবাসের অযোগ্য করে তুলছে : ইন্সপেক্টর নূরুল ইসলাম

কোমলমতি শিক্ষার্থীদের মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতন করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ নূরুল ইসলাম।

এর ধারাহিকতায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১২টায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আরিফুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় ইন্সপেক্টর নুরুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, একটি পরিবার ধ্বংসের জন্য একজন মাদক ব্যবসায়ীই যথেষ্ট। মাদক পরিবারের পাশাপাশি সমাজকে সমানভাবে ধ্বংস করে দেয়। সুতরাং মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদেরকেও সতর্ক থাকতে হবে। 

তিনি আরো বলেন, সমাজের আরেকটি ব্যধি হচ্ছে বাল্যবিবাহ। শিশু-কিশোররা কোনভাবেই বিবাহের উপযুক্ত নন। এ বয়সে ওদেরকে বিয়েথা থেকে বিরত রাখাটাই জরুরী। ঘরে ঘরে গণসচেতনতা তৈরি করতে হবে। মাদক আর বাল্যবিবাহ গোটা সমাজটাকে বসবাসের অযোগ্য করে তুলছে। 

একই সাথে ইভটিজিং ও কিশোর গ্যাং রোধেও সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. রোমান আলী, আতিকুর রহমান, ডা. মেজবাহ উদ্দিন স্বপন, মশিউর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন