নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সাবেক কাউন্সিলর সাগরকে গ্রেপ্তারে পুলিশের অভিযান, স্থানীয়দের বাধায় পন্ড

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:৫৮, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২৩:৫৯, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সাবেক কাউন্সিলর সাগরকে গ্রেপ্তারে পুলিশের অভিযান, স্থানীয়দের বাধায় পন্ড

নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশনের বন্দরে ১৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব ফয়সাল মোহাম্মদ সাগরকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়েছে বন্দর থানা পুলিশ।

সাবেক কাউন্সিলরের কার্যালয়ে পুলিশি অভিযানের খবর পেয়ে শত শত বিক্ষুব্ধ নারী-পুরুষ দ্রুত ঘটনাস্থলে এসে পুলিশের সামনে মানব ঢাল হয়ে দাঁড়ালে পুলিশ জনশ্রুত দেখে পিছু হঠে।  ঙ্গলবার (১৫ সেপ্টেম্বর)  সন্ধ্যা ৭টায় বন্দর থানার মদনগঞ্জস্থ তার নিজ কার্যলয়ে এ ঘটনাটি ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সন্ধ্যা বন্দর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মদনগঞ্জ বাজার এলাকায় বিশেষ অভিযান চালায়। ওই সময় পুলিশ  সাবেক কাউন্সিলর সাগরের অফিসে প্রবেশ করে গ্রেপ্তারের চেষ্টা চালালে খবর পেয়ে শত শত নারী পুরুষ দ্রুত ঘটনাস্থলে এসে মানব ঢাল হয়ে কাউন্সিলরকে রক্ষা করে।

এ ব্যাপারে বন্দন থানার ওসি জামাল উদ্দিন জানান, বিষয়টি খুবই সাধারন। সাবেক কাউন্সিলের অফিসে পুলিশ আসার খবর পেয়ে সেখানে উৎসক জনতা ভীড় জমায়। অনেকে মনে করেছে এখানে কাউকে ধরতে এসেছে। সেখানে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে যায়নি ।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন