নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ০১:০৯, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় একজন, ওয়ারেন্টভুক্ত একজন, বৈষম্যবিরোধী মামলায় একজন, ডাকাতির প্রস্তুতি মামলায় একজন, দস্যুতা মামলায় একজন এবং মাদকসেবী ১১ জনসহ মোট ১৬ জনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। এ সময় ২৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে পুলিশের একাধিক টিম এ বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে ২৯ বোতল ফেনসিডিলসহ মাদক মামলায় মো. আমিন (২৩)কে গ্রেপ্তার করা হয়। এছাড়া ডাকাতির প্রস্তুতি মামলায় মো. বাপ্পী (২১), দস্যুতা মামলায় মো. দেলোয়ার হোসেন (৩০), বৈষম্যবিরোধী মামলায় মো. জনি (৩৫) এবং ওয়ারেন্টভুক্ত আসামি মো. মনিরুল ইসলাম ওরফে মুন্না (৩০)কে গ্রেপ্তার করা হয়।

অভিযানে মাদকসেবী হিসেবে আরও ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন— মো. আমিরুল (২৪), মির্জা ফকরুল (১৮), রোমান মিয়া (৩০), মো. ইলিয়াছ (২৫), মো. নাছির (৩৮), রাশেদুল ইসলাম (২০), হাসান খন্দকার (১৯), ইয়াছিন মিয়া (২৪), আরাফাত (২০), জোবায়ের (২০) ও মাসুম (৩৮)।

অভিযানে গ্রেপ্তার মোট ১৬ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন