শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ০১:১৫, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০১:১৭, ১৭ সেপ্টেম্বর ২০২৬
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪নম্বর ওয়ার্ডে ডেঙ্গু বিস্তার রোধ ও মশা নিধনে ঔষধ ছিটানো কর্মসূচি পালিত হয়েছে। নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় বুধবার বাদ আসর ৪নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচি চলাকালে নেতাকর্মী ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা বিভিন্ন পাড়া-মহল্লা ও অলিগলিতে ঘুরে ঘুরে আধুনিক যন্ত্রের মাধ্যমে মশার ঔষধ ছিটান। স্থানীয় একটি মসজিদ প্রাঙ্গণ থেকে কার্যক্রমটির সূচনা হয়ে পুরো এলাকায় পরিচালিত হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাদেকুর রহমান সাদেক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল হেলাল, স্থানীয় শ্রমিক দল নেতা এলাকার বিভিন্ন সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ মশা নিধনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয় বাসিন্দারা জানান, নিয়মিত এমন ছিটানো কার্যক্রম অব্যাহত থাকলে এলাকায় ডেঙ্গুর প্রকোপ ও মশার উপদ্রব অনেকটাই কমে আসবে।