শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৭:১৪, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৭:১৪, ১৭ সেপ্টেম্বর ২০২৬
রূপগঞ্জে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার তারাবো পৌরসভার বিশ্বরোড এলাকার জিয়াও জু ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামক একটি ব্যাটারি কারখানার সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক জয় মন্ডল জানান, সকালে জিয়াও জু ইন্ডাস্ট্রিজ ব্যাটারি মিলের সামনে সড়কের পাশে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ আরও জানায়, মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের পর আসল কারণ জানা যাবে। লাশ মর্গে পাঠানো হয়েছে।