নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

ফতুল্লায় ৫ মাদক কারবারি গ্রেপ্তার, গাঁজা উদ্ধার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:৫১, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় ৫ মাদক কারবারি গ্রেপ্তার, গাঁজা উদ্ধার

ফতুল্লায় পুলিশের মাদক বিরোধী অভিযানে পাঁচজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২০০ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়, যার ওজন এক কেজি। 

গ্রেপ্তাররা হলেন- মাসদাইর ঘোষেরবাগ এলাকার নিজাম ড্রাইভারের ছেলে রাসেল ওরফে বিয়াইস্তা রাসেল (৩৫), দেওভোগ বাঁশমুলি এলাকার মৃত নুরুল হকের ছেলে মো. রায়হান ওরফে হিটলার (২৯), গাইবান্ধার ঘাগোয়া এলাকার সাইদুর রহমানের ছেলে বাবু মিয়া (৩২), মধ্য রসুলপুর এলাকার মৃত শাহজাহানের ছেলে মামুন (৩৬) এবং খিল মার্কেট জেলেপাড়া এলাকার মৃত ইসমাইলের ছেলে আবির (২০)।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলম। এরআগে বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টা ৫৫ মিনিটে ফতুল্লা থানাধীন নুর মসজিদ এলাকার ইসমাইলের অটো গ্যারেজের পশ্চিম পাশে বালুর মাঠে এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

ওসি মো. মাহবুব আলম জানান, গ্রেপ্তারদের পিসিপিআর যাচাই করে তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, মাদকসহ যেকোনো অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন