নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার ২

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:১০, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার ২

বন্দরে বিশেষ অভিযান চালিয়ে ১০ পিছ ইয়াবা ও ১০ পুড়িয়া হেরোইনসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো বন্দর থানার ফরাজিকান্দা লাহরবাড়ী এলাকার বাবুল মিয়ার ছেলে নিজাম (২২) ও একই থানার সোনাকান্দা পানির ট্যাংকি এলাকার কালা চাঁন মিয়ার ছেলে আল আমিন (৩৫)।

ইয়াবা ও হেরোইন উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপ পরিদর্শক সাইউল ইসলাম বাদী হয়ে ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৪৩(৯)২৬। গ্রেপ্তারকৃতদের উল্লেখিত মাদক মামলায় শুক্রবার (১৮ সেপ্টেম্বর)  দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ১০টা ১০ মিনিটে বন্দর থানার সোনাকান্দা বেপারীপাড়াস্থ একটি ওয়ার্কশপের সামনে অভিযান চালিয়ে উল্লেখিত মাদকদ্রব্যসহ এদরকে গ্রেপ্তার করা হয়।  

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন