শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:২৩, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৯:২৩, ১৯ সেপ্টেম্বর ২০২৬
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাড. শাখাওয়াত হোসেন খান বলেছেন, ডেঙ্গুসহ মশা বাহিতরোগ থেকে বাচঁতে সবাইকে নিজ নিজ বাড়ির আঙ্গিনা এবং চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বাড়ির পাশের ময়লা আবর্জনা যেন পরিস্কার পরিচ্ছন্ন হয় তার জন্য পরিবারের মুরুব্বিদের লক্ষ রাখতে হবে।
শানিবার (১৯ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আয়োজনে জালকুড়ি হাইস্কুল এন্ড কলেজে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নাতা অভিযান ও সচেতনতা মূলক প্রচারনায় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, ডেঙ্গুর হাত থেকে আমাদেরকে রক্ষা করতে হলে ডেঙ্গুমশা নির্মূল করতে হবে। তাই সবাইকে নিজ আঙ্গিনা পরিস্কার রাখতে হবে। টব, ডাবের খোসা, বা পাত্রে যেন তিন দিনের বেশি জমানো পানি যেন না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। নিয়মিত ঝাড়ু দিয়ে আঙিনা পরিষ্কার রাখতে হবে।
আপনারা জানেন প্রধানমন্ত্রী তারেক রহামান ডেঙ্গুমশা নির্মূলে সারা বাংলাদেশে কর্মসূচি দিয়েছেন, প্রতি শনিবার ১ঘন্টা করে আপনারা পরিস্কার পরিচ্ছন্নতা করবেন, আপনার স্কুল, আপনার ক্লাসরুম, বসতঘর এবং আপনার বাড়ির আশেপাশে পরিস্কার করবেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ নূর কুতুবুল আলম, স্বাস্থ্যকর্মকর্তা ডাঃ শেখ মোস্তফা আলী, প্রশাসকের পিএস কে, এম ফরিদুল মিরাজ, প্রধান বজ্যর্ ব্যবস্থাপনা কর্মকর্তা আলমগীর হিরন, সিদ্ধিরগঞ্জ অঞ্চলের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা শ্যামল পাল, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধান, জালকুড়ি হাইস্কুল এন্ড কলেজের দাতা সদস্য জাকির হোসেন, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী নুর নাহার বেগম, জালকুড়ি হাইস্কুল এন্ড কলেজের সাবেক অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম প্রধান ও জালকুড়ি হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোশারফ হোসেন প্রমূখ।