নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আ’ লীগের নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:৩৭, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২৩:৩৮, ১৯ সেপ্টেম্বর ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আ’ লীগের নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ

রূপগঞ্জের  কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ করেছে রূপগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে রূপগঞ্জের পূর্বাচল তিনশোফিট সড়কের সমু মার্কেট এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সড়কের জলসিড়ি চত্ত্বরে গিয়ে শেষ হয়।

 এসময় বক্তারা বলেন, গত কয়েকদিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এলাকায় নৈরাজ্যে সৃষ্টির উদ্দেশ্যে গোপনে ককটেল বিস্ফোরনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করার চেষ্টার করছে।

তাদের এই অপকর্ম ঠেকাতে রূপগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিগত সময়ে মাঠে ছিল। এখনো আছে। কেউ কোন প্রকার নাশকতার চেষ্টা করলে ছাড় দেয়া হবেনা বলে হুশিয়ারি দেন।

এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক জিন্নত আলী, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক নূর নবী ভূইয়া, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি আবু মোহাম্মদ মাসুম, উপজেলা বিএনপির কোষাধক্ষ্য শামীম ভূইয়া, রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াদ হাসান শামিমসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন