নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল মহড়া

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:৫৫, ২০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৫৬, ২০ সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল মহড়া

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কর্তৃক ঘোষিত তথাকথিত লকডাউনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে রাজপথে কড়া অবস্থান নিয়েছে স্বেচ্ছাসেবক দল।

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশে আজ রাজপথে সতর্কতামূলক মোটরসাইকেল মহড়া দিয়েছে নারায়ণগঞ্জ মহানগর ও সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি কার্যালয়ের সামনে থেকে এ মোটরসাইকেল মহড়া শুরু হয়। মোটরসাইকেল বহরটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক চিটাগাং রোড ও মাতুয়াইল ইউ-টার্ন প্রদক্ষিণ করে সাইনবোর্ড এলাকা হয়ে সৌদি-বাংলা মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। 

পরে এক পথসভায় নেতৃবৃন্দ বলেন, জনগণকে জিম্মি করে কোনো প্রকার নৈরাজ্য বা চক্রান্ত বাস্তবায়ন করতে দেওয়া হবে না। নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশে রাজপথে থেকে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রস্তুত আছি।

উক্ত মোটরসাইকেল মহড়ায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মমিনুর রহমান বাবু, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার এবং সদস্য সচিব রেদোয়ান হোসেন পাপ্পু।

এছাড়াও সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, সদস্য রবিউল ইসলাম বাবু (এম আর বি কর্নেল), ইঞ্জিনিয়ার রাসেল, ইউসুফ মোল্লা স্বপন, ইসমাইল, রিয়াজ, সোহাগসহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেন। অন্যান্যের মধ্যে পাভেল, হায়দার, সবুজ, ফারুক, রাকিব, আশরাফ, মানিক, জাহাঙ্গীর ও শাকিলসহ থানা ও মহানগরের বিপুল সংখ্যক নেতাকর্মী টহলে উপস্থিত ছিলেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন