নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে অটোরিকশার গ্যারেজে ডিপিডিসির অভিযান

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৪৯, ২১ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে অটোরিকশার গ্যারেজে ডিপিডিসির অভিযান

ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে অটোরিকশার গ্যারেজগুলোতে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। 

সোমবার (২১ সেপ্টেম্বর) ডিপিডিসি পূর্ব জোনের আওতাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সিদ্ধিরগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক আজিজ।

জানা গেছে, ডিপিডিসি পূর্ব জোনের অধীনে তল্লা এলাকায় ১টি, হাজীগঞ্জ এলাকায় ২ টি এবং গোদনাইল এলাকায় ২ টি অটোরিকশা গ্যারেজে এ তল্লাশি অভিযান পরিচালিত হয়। অভিযানকালে কোনো জরিমানা করা না হলেও অবৈধ বিদ্যুৎ সংযোগ থাকলে তা তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করার কঠোর বার্তা ও সতর্কবার্তা দেওয়া হয়।

পাশাপাশি গ্যারেজ মালিকদের বকেয়া বিদ্যুৎ বিল দ্রুততম সময়ের মধ্যে পরিশোধ করার নির্দেশনা প্রদান করা হয়েছে। এসময় ডিপিডিসি পূর্ব জোনের প্রকৌশলী রাহেন আলী মিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন