নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে দিন দুপুরে পুলিশ পরিচয়ে মিশুক নিয়ে পালিয়েছে প্রতারকচক্র

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৫১, ২১ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে দিন দুপুরে পুলিশ পরিচয়ে মিশুক নিয়ে পালিয়েছে প্রতারকচক্র

বন্দরে দিন দুপুরে পুলিশ  পরিচয়ে  মিশুক নিয়ে পালিয়েছে ্রতারকচক্র। সোমবার (২১ সেপ্টেম্বর)  বেলা ১১টায় বন্দর থানার নবীগঞ্জ বাসস্ট্যান্ডে এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে ভূক্তভোগী মিশুক চালক শান্ত মিয়া বাদী হয়ে ঘটনার ওই দিন দুপুরে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় একটি  লিখিত অভিযোগ দায়ের করে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার পূর্ব হাজীপুর এলাকার মুকসেদ মিয়ার ছেলে শান্ত দীর্ঘ দিন ধরে মিশুক চালিয়ে জিবীকানির্বাহ করে আসছে। প্রতিদিনের ন্যায় সোমবার সকালে মিশুক চালক শান্ত ভাড়াচালিত মিশুক নিয়ে কাজের উদ্দেশ্য বের হয়। পরে বেলা ১১টা ২০ মিনিটে মিশুক চালক বন্দর স্বাস্থ কমপ্লেক্স থেকে যাত্রী নিয়ে নবীগঞ্জ  নোয়াদ্দা এলাকায় আসে।

পরে সেখান থেকে  অজ্ঞাত নামা এক ব্যাক্তি পুলিশ পরিচয় দিয়ে মিশুক গাড়ীতে উঠে নবীগঞ্জ বাসস্ট্যান্ডে যেতে বলে। পরে মিশুক চালক যাত্রী নিয়ে নবীগঞ্জ বাসস্ট্যান্ডে আসলে ওই সময় মিশুক থাকা  যাত্রী উল্লেখিত চালককে  হ্যান্ডকাপের জন্য পাঠালে ওই সময় প্রতারক চক্র উল্লেখিত স্থান থেকে মিশুক গাড়ীটি নিয়ে যায়।

এ ব্যাপারে বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। চুরিকৃত মিশুকটি উদ্ধারের জন্য পুলিশ অভিযান অব্যহত রয়েছে। 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন