শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:৩৯, ২২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২০:৪০, ২২ সেপ্টেম্বর ২০২৬
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আল মামুন গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার জুমার নামাজ আদায় শেষে বাসায় ফেরার পথে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করেন। পরবর্তীতে চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষায় জানা যায় তিনি মস্তিষ্কাঘাত বা স্ট্রোক করেছেন।
বর্তমানে তিনি সেখানে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর পরিবারের পক্ষ থেকে দেশবাসী ও দলের সর্বস্তরের নেতাকর্মীদের কাছে দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।